হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলার পর বন্ধ থাকা বন্দর আব্বাস বিমানবন্দর আবারো চালু করল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর চার মাস বন্ধ থাকার পর পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু করেছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দর।

ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, শনিবার বিকেলে মাশহাদ থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিমানবন্দরটিতে অবতরণের মাধ্যমে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হয়।

হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত। এটি রাজধানী তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বোমা হামলায় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার ও মেরামতের জন্য চার মাস বন্ধ রাখা হয়েছিল।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে তেহরান, শিরাজ ও ইয়াজদের সঙ্গে নিয়মিত ফ্লাইট চলাচলও পুনরায় চালু করা হবে।

এমএমআর

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প—নাকচ নেতানিয়াহুর

দীর্ঘ অপেক্ষার পর ফের চালু হলো ইরান-কাতার সমুদ্রপথে পণ্য পরিবহন

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

হরমুজে ৬ জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করল আইআরজিসি

লেবাননে ৪ অবিস্ফোরিত ইসরাইলি বোমা নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

চুক্তি হলেও যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে শত্রুতা থাকবে ইরানের

ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধ না হলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক নয়

কোরআনের আয়াত শুনিয়ে মুসলিম দেশগুলোকে ইরানের শক্তিশালী বার্তা

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটি এখনও বেঁচে আছে কেন?—খামেনির জানাজায় জনতা

আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েনের কথা নিশ্চিত করল ইসরাইল