হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালীর সংকটের জন্য দায়ী যুক্তরাষ্ট্র–ইসরাইল: ইরান

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা ও নৌপরিবহনে বিঘ্নের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এই পরিস্থিতিকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই; বরং এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতেরই প্রতিফলন।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি বলেন, বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সব দেশ ও আন্তর্জাতিক সংস্থার উচিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভূমিকার নিন্দা জানানো।

আরাঘচি আরও বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে চলমান সামরিক আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সোচ্চার হওয়া জরুরি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়, তেহরান মনে করছে—বর্তমান উত্তেজনা, বিশেষ করে জাহাজ চলাচলে বিঘ্ন, মূলত বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ফল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

সূত্র: আল জাজিরা

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার