হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ৭

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর আনাদোলুর।

শনিবার প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজার বিভিন্ন হাসপাতালে সাম্প্রতিক হামলায় নিহত ছয়জনের লাশ, আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মারা যাওয়া একজনের লাশ এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা নয়টি লাশ আনা হয়েছে। এছাড়া ১৬ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে নিহত ও আহতদের ঘটনার নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানায়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬৬ জন নিহত এবং ৩ হাজার ৪৪৫ জন আহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫৫৩ জন।

দুই বছর ধরে চলা এ সামরিক অভিযানের পর যুদ্ধবিরতি কার্যকর হয়। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘ–এর হিসাবে, গাজার পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।

এমএমআর

নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

ইসরাইলের নির্বাচনে মুসলিম দলগুলোর আকাশচুম্বী সাফল্য, কেন বাড়ছে গুরুত্ব

নেতানিয়াহুর জোটের সম্ভাব্য আসন ৫৪, বিরোধীদের ৪৯, আরব দলগুলোর ১৯

ইসরাইলের ক্ষমতার চাবিকাঠি কি মনসুর আব্বাস ও ইউসুফ জাবারিনের হাতে

ইসরাইলের নির্বাচনে আরব দলগুলোর চমক

নেতানিয়াহু কি সরকার গঠন করতে পারবেন

ইসরাইলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, এখন কী হবে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ছাড়াল

শক্তিশালী জাতীয় সরকার গঠন করা হবে, নেতানিয়াহুর ঘোষণা

ইসরাইলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু জোট, সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই