হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে সরকার পরিবর্তনের চেষ্টায় সতর্ক করল চীন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলা নিয়ে সতর্কতা দিয়েছে চীন। দেশটি বলেছে, ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে তা জনগণের সমর্থন পাবে না।

রোববার বেইজিংয়ে এক গুরুত্বপূর্ণ বার্ষিক বৈঠকের সাইডলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, কোনো ধরনের ‘কালার রেভল্যুশন’ পরিকল্পনা করা বা সরকার পরিবর্তনের চেষ্টা করলে তা জনগণের সমর্থন পাবে না। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার

ওয়াং আরো বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধের দাবি জানান, যাতে সংঘাত আরও না বাড়ে এবং এর প্রভাব অন্যত্র ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, এটি এমন একটি যুদ্ধ, যা হওয়া উচিত ছিল না। এটি এমন একটি যুদ্ধ, যা কারও জন্যই ভালো নয়।

ওয়াং আরো বলেন, শক্তি কোনো সমাধান দেয় না, আর সশস্ত্র সংঘাত শুধু ঘৃণা বাড়ায় এবং নতুন সংকট তৈরি করে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণই ওই অঞ্চলের প্রকৃত মালিক। তাই ওই অঞ্চলের বিষয়গুলো সেখানকার দেশগুলোকেই স্বাধীনভাবে নির্ধারণ করতে হবে। একই সঙ্গে তিনি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি, রয়টার্স।

সাংবাদিকদের তিনি বলেন, শক্তিশালী বর্জ্রমুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়। পৃথিবী আবার জঙ্গলের আইনে ফিরে যেতে পারে না। ওয়াং ‘সব পক্ষকে’ যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানান। যাতে সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করা যায় এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করা যায়। তিনি আরও বলেন, চীন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মধ্যপ্রাচ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সেখানকার মানুষের জীবনে শান্তি ফিরে আসে এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।

একটি গোপনীয় মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল প্রতিবেদনের মতে, যুক্তরাষ্ট্র বড় পরিসরে সামরিক হামলা চালালেও ইরানের সামরিক ও ধর্মীয় ক্ষমতা কাঠামো উৎখাত করা সম্ভব হওয়ার সম্ভাবনা কম। শনিবার দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই প্রতিবেদনে, শ্রেণিবদ্ধ নথিটি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে বলা হয়, এতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সেই দাবিকে দুর্বল করে দেয়া হয়েছে, যেখানে তিনি বলেছেন- তিনি ইরানের নেতৃত্বকে সরিয়ে নিজের পছন্দের উত্তরসূরি বসাতে পারেন।

প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়, এমন ফলাফল মোটেও নিশ্চিত নয়।
বেইজিং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডেরও নিন্দা জানিয়েছে। ওয়াং আরও বলেন, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা দেয়ার অভিযোগে পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে থাকা রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক এখনো ‘দৃঢ় এবং অটুট’ রয়েছে।

২৪ ঘণ্টায় সাড়ে ৬ হাজার টন অস্ত্র পেল ইসরাইল

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটে বিশ্ব: আইইএ প্রধান

তীব্র খাদ্য সংকটের মুখে লেবানন: ডব্লিউএফপি

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

ইসরাইলকে সমর্থন না করলে কর্মী ছাঁটাইয়ের হুমকি টেলিগ্রাফ-পলিটিকোর

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি

রিয়াদে সৌদি-ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

গাজাগামী ত্রাণবহরে হানা দিলো ইসরাইল

ইরানের জন্য ৬টি স্থলপথ খুলে দিল পাকিস্তান

‘ট্রাম্প প্রণালি’ নাম দিয়ে হরমুজের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প