হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গুগলসহ বড় প্রযুক্তি কোম্পানির অবকাঠামো হতে পারে ‘বৈধ লক্ষ্যবস্তু’: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজকে এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা রয়েছে—এমন শীর্ষ মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অফিস ও অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অফিস ও ক্লাউড অবকাঠামোর একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেগুলোর প্রযুক্তি সামরিক কাজে ব্যবহার হয়েছে বলে দাবি করা হয়েছে। সেই তালিকাকে “ইরানের নতুন লক্ষ্যবস্তু” হিসেবে বর্ণনা করা হয়েছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, “আঞ্চলিক যুদ্ধ যখন অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, তখন ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে।”

তালিকায় যেসব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালান্টির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল।

প্রতিবেদন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ক্লাউডভিত্তিক সেবা ও অবকাঠামোর কিছু অংশ ইসরায়েলের বিভিন্ন শহরে অবস্থিত। এছাড়া উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশেও এ ধরনের অবকাঠামো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে এসব কোম্পানি বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

এসআর

চট্টগ্রামে প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে নতুন সিভিল সার্জন

যুক্তরাষ্ট্রের দেয়া নিরাপত্তার আশ্বাস সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থবির

শাহজাহান চৌধুরীর সাবেক পিএস আরমানসহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪০, মামলা ৪৬

বার্সার গোল উৎসবের রাতে রাফিনহার রেকর্ড

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ক্ষেতলালে প্রতিমণ করলার দাম কমেছে ৬০০-৭০০ টাকা

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা