হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেলআবিবে ইরানের হামলায় ৪০ ভবন ধ্বংস

আমার দেশ অনলাইন

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর দ্বিতীয় দিনের মতো পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। শনিবার ইরানের হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে কমপক্ষে ৪০টি ভবন ধ্বংস হয়েছে। বাড়ি থেকে সরিয়ে ৩০০ বাসিন্দাকে তিনটি হোটেলে রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইসরাইলি তেল নফ বিমানঘাঁটি, তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে।

ইরানের হামলার কারণে ইসরাইলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বোমা আশ্রয়কেন্দ্রে থাকতে হবে। ইরান থেকে চালানো বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তেলআবিব।

ইরানের গোয়েন্দা পুলিশের প্রধান নিহত

বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা

খামেনি হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন: পুতিন

ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

আরাফি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সদস্য নির্বাচিত

আমেরিকা ও ইসরাইলকে এমন আঘাত করবো যা তারা আগে কখনও অনুভব করেনি

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি

সৌদি আরবের রিয়াদে একাধিক বিস্ফোরণ

ওমান উপকূলের কাছে তেলের ট্যাংকারে হামলা