হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে তিন মার্কিন ঘাঁটিতে ফের ইরানের বিধ্বংসী হামলা

আল-জাজিরা

ফাইল ছবি

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি বড় সামরিক স্থাপনায় ‘কামিকাজে’ (আত্মঘাতী) ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় তারা কুয়েতের ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও ডিরেকশন-ফাইন্ডিং অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা আবাসনকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবের কারণে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। ইসলামিক রিপাবলিকের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই লড়াইয়ের মাধ্যমে অঞ্চলে নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আহমেদ আল-জাবের ঘাঁটি ও আলি আল-সালেম বিমানঘাঁটিতে মার্কিন স্থাপনায় হামলার দাবি করার পরপরই সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এএম

ফেনীতে রাতে বিরোধীদলীয় নেতাকর্মীদের বাড়িতে ককটেল হামলা

মাদকের ছোবল: আর কবে হুঁশ হবে

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

আয়বৈষম্য কমছে না কেন

প্রতিরক্ষা অবহেলায় স্বাধীনতা বিপন্ন হওয়ার ঝুঁকি

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত