হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন অবরোধ উপেক্ষা করে জাহাজে তেল ভরছে ইরান

আল-জাজিরা

কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবিতে ইরানের খারগ দ্বীপের একটি তেল টার্মিনাল দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেই ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আবারও তেলবাহী ট্যাংকারে অপরিশোধিত তেল ভরা শুরু হয়েছে। জুলাইয়ের শেষ দিকের পর শুক্রবার প্রথমবারের মতো একটি ইরানি সুপারট্যাংকারে তেল তোলার ঘটনা শনাক্ত হয়েছে।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।

ট্যাংকারট্র্যাকার্স বলেছে, শুক্রবার ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির (এনআইটিসি) একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) খার্গ দ্বীপের আজারপাদ জেটিতে তেল ভরছিল। জাহাজটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জুলাইয়ের শেষ দিকের পর খার্গ দ্বীপে কোনো সুপারট্যাংকারে তেল ভরার ঘটনা এই প্রথম নজরে এসেছে। ইরানের তেল রপ্তানি কার্যক্রমে খার্গ দ্বীপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ সাধারণত এই দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

ফলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যে খার্গ দ্বীপ থেকে একটি সুপারট্যাংকারে তেল তোলার ঘটনা ইরানের তেল রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

তবে ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, ইরানের সামগ্রিক তেল উৎপাদন বর্তমানে দেশটির অভ্যন্তরীণ চাহিদার সঙ্গে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ।

প্রতিষ্ঠানটির মতে, এ কারণে ইরানের খুব বেশি পরিমাণ তেল রপ্তানির প্রয়োজন নাও হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্র জুলাইয়ের মাঝামাঝি সময়ে ইরানের বন্দরগুলোতে আবারও নৌ অবরোধ আরোপ করে। এরপর থেকে দেশটির তেল রপ্তানি এবং সমুদ্রপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই খার্গ দ্বীপের আজারপাদ জেটিতে একটি ইরানি সুপারট্যাংকারে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলার তথ্য সামনে এলো।

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক