হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শান্তি বোর্ডে নেতানিয়াহুর যোগদান একটি প্রহসন: হামাস

আমার দেশ অনলাইন

গাজা শান্তি বোর্ডে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগদানকে প্রহসন বলে অভিহিত করেছে হামাস। বুধবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির নেতা ওসামা হামদান বলেন, অস্ত্র সমর্পণ ইস্যুতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে কোনো খসড়া প্রস্তাব পাননি তারা। খবর আল জাজিরার।

তিনি জোর দিয়ে বলেন, হামাস আনুষ্ঠানিকভাবে তাদের অস্ত্র জমা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। যতক্ষণ পর্যন্ত ইসরাইলের দখলদারিত্ব বিদ্যমান থাকবে, ততক্ষণ প্রতিরোধকে একটি বৈধ অধিকার হিসেবে বিবেচনা করা হবে।

হামদান জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণ বাইরে থেকে চাপিয়ে দেয়া যেকোনো ধরনের অভিভাবকত্ব প্রত্যাখ্যান করে। তিনি বলেন, ইন্দোনেয়াশিয়ার সঙ্গে যোগাযোগ করে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, যেকোনো আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা গাজা উপত্যকার সীমান্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, যেকোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর উচিৎ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আক্রমণ প্রতিরোধে কাজ করা।

আরএ

মিথ্যা তথ্য ও গুজবের বিস্তার

বাঙলার হারানো ঈদে মিলাদুন্নবী (দ.)

রাষ্ট্রপতির ক্ষমতায়ন

দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করবে বাংলাদেশ: ডি ভিলিয়ার্স

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি