হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২ কমান্ডারসহ ৩ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আল-জাজিরা

ফাইল ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাসের দুই কমান্ডারসহ এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গত এক সপ্তাহে পৃথক বিমান হামলায় তারা নিহত হন বলে জানানো হয়েছে।

ইসরাইলি বাহিনীর দাবি অনুযায়ী, গত সোমবার মধ্য গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের এলিট ‘নুখবা’ সেলের কমান্ডার মহাঙ্কাদ আসাদ মাহমুদ আবু গাজাল নিহত হন।

এরপর মঙ্গলবার উত্তর গাজায় পরিচালিত অপর এক বিমান হামলায় হামাসের ‘অ্যারিয়াল সার্ভেইল্যান্স প্ল্যাটুন’-এর প্রধান রায়েদ হানি মোহাম্মদ আল-আমসি নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী আরো জানায়, মঙ্গলবারের একই হামলায় হামাসের গাজা ব্রিগেডের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান নাবহান মোহাম্মদ নাবহান আল-আমসিও নিহত হয়েছেন।

তবে ইসরাইলি বাহিনীর এসব দাবির বিষয়ে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইল কর্তৃক পরিচালিত ভয়াবহ সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭৩ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু।

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক