হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা ইরানের নতুন সর্বোচ্চ নেতার

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এক টেলিভিশন ভাষণে বলেছেন, শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। খবর আল-জাজিরার।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন যে ইরানের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের ওপর কৌশলগত চাপ সৃষ্টি করার জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ রাখা হবে।

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। সাধারণ সময়ে এই পথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, এই প্রণালি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে