হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নিউইয়র্কে চলমান দ্বিপক্ষীয় বৈঠকের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ।

ইরনা জানায়, বৈঠকে দুই নেতা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে মতবিনিময় হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে আরাগচি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আরাগচির এ বৈঠক অনুষ্ঠিত হলো। সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে ব্যাপক আলোচনা হচ্ছে।

খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কার্যালয় থেকে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এমএমআর

জাতিসংঘের কালো তালিকায় আরো ৬১ ইসরাইলি কোম্পানি

নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়েছে ইরান

ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আস্থা নেই তেহরানের: পেজেশকিয়ান

‘শক্তি নয়, কূটনীতিই হরমুজ সংকট সমাধানের একমাত্র পথ’

মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে ইসরাইল-যুক্তরাষ্ট্র: পেজেশকিয়ান

ইরানি ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান বাগদাদের

সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জিসিসির

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনড় ইরান

হরমুজ প্রণালি খুলতে ইরানের সাত দিনের প্রস্তাবে যা আছে

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট