হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরাইলি হামলা ‘সম্পূর্ণ ভুল’: যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে কথা বলেছেন।

তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকে ‘জরুরি ভিত্তিতে অন্তর্ভুক্ত করার’ আহ্বান জানান। বুধবার লেবাননে ইসরাইলি হামলাকে তিনি ‘সম্পূর্ণ ভুল’ বলে বর্ণনা করেন।

কুপার বলেন, ‘লেবাননে ব্যাপকভাবে বেসামরিক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে, যার ফলে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। এই উত্তেজনা পরিস্থিতিকে আরও ক্ষতিকর করে তুলছে, এটি ভুল… আমরা চাই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে তা লেবানন পর্যন্ত বিস্তৃত করা হোক।’

এরপর তাকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যেখানে বলা হয়েছে যে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ‘ইরান ও ওমানের সদিচ্ছার’ ওপর নির্ভরশীল।

এর জবাবে কুপার এই দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সামুদ্রিক আইনের আওতায় আন্তর্জাতিক ট্রানজিট রুটে নৌ চলাচলের স্বাধীনতা প্রযোজ্য।

তিনি আরও যোগ করেন, ‘কোনো দেশ একতরফাভাবে এ ধরনের আন্তর্জাতিক ট্রানজিট রুট দখল করে টোল আরোপ করতে পারে না।

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক