হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রথম ভাষণে যা বললেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আমার দেশ অনলাইন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশে প্রথম টেলিভিশন ভাষণে দেশের অভ্যন্তরীণ ঐক্য, আঞ্চলিক রাজনীতি এবং চলমান সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা দিয়েছেন। বক্তব্যে তিনি জাতীয় সংহতির আহ্বান জানান এবং ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।

ভাষণে তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। অন্যথায় এসব ঘাঁটির ওপর হামলা অব্যাহত থাকবে বলে সতর্ক করেন তিনি।

খামেনি দাবি করেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে তিনি বলেন, যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এই নীতি অব্যাহত থাকবে।

এছাড়া তিনি জানান, তেহরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ রাখা হবে। পরিবহন হয়।

ভাষণে তিনি আরও বলেন, ইরান তাদের নিহত প্রাক্তন সর্বোচ্চ নেতা এবং সাম্প্রতিক হামলায় নিহত শিশুদের রক্তের প্রতিশোধ নিতে লড়াই চালিয়ে যাবে।

দেশটির সশস্ত্র বাহিনীর ভূমিকাও তুলে ধরেন খামেনি। তিনি বলেন, ইরানের সেনাবাহিনী দেশকে আধিপত্য বিস্তার বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করতে আত্মত্যাগ স্বীকার করেছে। এজন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানান এবং যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন।

ভাষণের শেষাংশে তিনি ইরানি জনগণের মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দেন এবং মতপার্থক্য ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সূত্র: আল-জাজিরা

গাজায় ‘স্বাস্থ্য গণহত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক

চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের ‘আগ্রাসন’ বন্ধ হলেই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব: তুরস্কের স্পিকার

হরমুজ ব্যবস্থাপনা নিয়ে ইরান-ওমান বৈঠক

ইরানের সাইবার হামলায় কুপোকাত ইসরাইল

হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ টানেল ধ্বংসের দাবি ইসরাইলের

হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র-ইরান, মঙ্গলবার বৈঠক

ইসরাইলি আগ্রাসন থেকে লেবানন রক্ষার ঘোষণা দিল হিজবুল্লাহ

ইরাকে সংসদ সদস্যসহ ৪৭ কর্মকর্তা গ্রেপ্তার

আট মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের