হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারের আমিরকে ফোন ম্যাক্রোঁর, ইরানের হামলার নিন্দা

আমার দেশ অনলাইন

বামে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আর যানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ছবি: সংগৃহীত।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে ইরানের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন। খবর আলজাজিরার। আমিরের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে ম্যাক্রোঁ কাতারসহ অঞ্চলের অন্যান্য দেশের ওপর ইরানের হামলার তীব্র নিন্দা জানান।

তিনি হামলার মুখে কাতারের প্রতি ফ্রান্সের পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং কাতারের সশস্ত্র বাহিনী দেশের ভেতরে বসবাসকারী মানুষ—যাদের মধ্যে ফরাসি নাগরিকরাও রয়েছেন—তাদের সুরক্ষায় যে কার্যকর ভূমিকা রাখছে তার প্রশংসা করেন।

বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

এ ছাড়া তারা উত্তেজনা কমানো এবং পরিস্থিতি সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া