হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি এই যুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হয়েছে: কাতার

আমার দেশ অনলাইন

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি বলেছেন, হরমুজ প্রণালি চলমান যুদ্ধে একটি “অস্ত্র” হিসেবে ব্যবহৃত হয়েছে। এর কঠোর প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর ওপর—বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শেখ মোহাম্মদ বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংকটের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি “অত্যন্ত ভয়াবহ” হয়ে উঠেছে। এর ফলে সমুদ্রপথে চলাচলের স্বাধীনতা সীমিত হয়ে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

তিনি সতর্ক করে বলেন, ইরান যেন উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা “ব্ল্যাকমেইল” করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার না করে।

শেখ মোহাম্মদ বলেন, “ইরান এই প্রণালিকে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়।”

সূত্র: আল জাজিরা

এসআর

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক