হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খার্গ দ্বীপে ৯০টির বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের খার্গ দ্বীপে চালানো হামলাকে ‘বৃহৎ পরিসরের নিখুঁত হামলা’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আলজাজিরার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে সেন্টকম জানায়, ওই হামলায় নৌ-মাইন সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্রের বাঙ্কারসহ একাধিক সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী খার্গ দ্বীপে ৯০টিরও বেশি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তবে হামলার সময় দ্বীপের তেল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এর আগে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিকভাবে চলছে এবং সেখানে তেল কোম্পানিগুলোর কার্যক্রমেও কোনো বিঘ্ন ঘটেনি।

খার্গ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। দেশটির অধিকাংশ তেল এই দ্বীপ থেকেই আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো