হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে মার্কিন সম্ভাব্য হামলা নিয়ে কঠোর বার্তা দিল সৌদি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

সৌদি আরব ইরানকে জানিয়েছে যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো ধরনের সামরিক হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্র বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র যখন তেহরানকে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিচ্ছে, তখন এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার সৌদি আরবের গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, ইরানি সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের জবাবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে বলে সতর্ক করার প্রেক্ষাপটে সৌদি আরব এই অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে তেহরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো আক্রমণ হলে তারা মার্কিন সামরিক ঘাঁটি ও নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করবে।

সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানায়,“সৌদি আরব তেহরানকে সরাসরি জানিয়ে দিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে নেওয়া কোনো সামরিক অভিযানের অংশ হবে না এবং সে উদ্দেশ্যে তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না।”

সরকারের ঘনিষ্ঠ আরেকটি সূত্রও নিশ্চিত করেছে যে এই বার্তা ইরানকে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক সম্পদ মোতায়েন রয়েছে, যা চলমান উত্তেজনাকে আরও স্পর্শকাতর করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরানের হামলার ভয়ে বাংকারে ইসরাইলি দম্পতির বিয়ে

রাশিয়া যেভাবে ইরানকে সহায়তা করছে

আমিরাত ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

লেবানন সীমান্তে অ্যান্টি-ট্যাঙ্ক হামলায় ৮ ইসরাইলি সেনা আহত

কুর্দি সশস্ত্র বিরোধী গোষ্ঠীর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধ দীর্ঘায়িত হলে নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ইউরোপ: জার্মান চ্যান্সেলর

যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

একদিনে ৯ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০৯ ড্রোন প্রতিহতের দাবি আমিরাতের

লেবাননে সামরিক অভিযানে ইসরাইলি মন্ত্রীর ছেলে ও সেনা আহত