হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ঈদের দিনেও ইসরাইলের কারাগারে বন্দি ৩৬০ ফিলিস্তিনি শিশু

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল আজহার দিনে ইসরাইলি কারাগারে কাটিয়েছে ৩৬০ ফিলিস্তিনি শিশু ও ৮৪ নারী। বর্তমানে মোট ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি ইসরাইলের হেফাজতে রয়েছে। তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে এবং খাদ্য ও মৌলিক জিনিস থেকে বঞ্চিত করা হচ্ছে।

এক বিবৃতিতে প্যালেস্টিনিয়ান প্রিজন্স ক্লাবের প্রধান আব্দুল্লাহ আল-জাঘারি বলেন, ইসরাইলি কারাগারে বর্তমানে প্রায় ৩৬০ শিশু বন্দি রয়েছে, যার মধ্যে তিনজন কন্যাশিশু। এছাড়া ৮৪ জন নারী বন্দি আছেন, যাদের মধ্যে বহু মাকে তাদের সন্তান ও পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

আল-জাঘারি বলেন, ইসরাইল দমন-পীড়ন ও নির্যাতনের মাধ্যমে নজিরবিহীনভাবে বন্দিদের টার্গেট করছে। তার দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ১০০ জনের বেশি বন্দি ও আটক ব্যক্তির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে এখন পর্যন্ত ৮৯ জনের পরিচয় শনাক্ত করা গেছে।

আল-জাঘারি আরো বলেন, ফিলিস্তিনি বন্দিদের ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না। তিনি ইসরাইলি আটককেন্দ্রে যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগও উল্লেখ করেন।

আল-জাঘারি অভিযোগ করেন, বন্দিদের পরিবারকে তাদের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে ইসরাইল, যাতে বন্দিদের বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন রাখা যায় এবং মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলা যায়।

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করুন: রেজাউল করিম