হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

আমার দেশ অনলাইন

সৌদি আরবে আজ বুধবার ১৪৪৭ হিজরির পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী দিন ৩০ রোজা পূর্ণ করে, তারপরের দিন শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদ্‌যাপন করেন। এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়।

সৌদি আরবের রাজকীয় আদালত (রয়্যাল কোর্ট) আজ সন্ধ্যায় জানান, শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।

এর আগে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ গালফ নিউজ এসেছে, চাঁদ দেখা কমিটির সদস্যরা লক্ষ্য করেছেন যে রাজ্যের বেশিরভাগ স্থানেই মেঘলা আবহাওয়া অব্যাহত রয়েছে এবং বর্তমানে বেশ কয়েকটি স্থানের দিকে বৃষ্টির সম্ভবানা রয়েছে, যা চাঁদের দৃশ্যমানতাকে প্রভাবিত করতে পারে। এরপরেই চাঁদ দেখা না যাওয়ার ঘোষণা দিল কর্তৃপক্ষ।

আজ সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে ঘোষণা দেন দেশটির সুপ্রিম কোর্ট।

জাতিসংঘে ভারতীয় সাংবাদিকের প্রশ্নে যা বললেন খলিলুর রহমান

বাঁধনকে সব ধর‌নের সহায়তা কর‌বে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশি সংস্থার ত্রাণ

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ: আমিনুল হক

সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা মামুনুল হকের

সুপ্রিম কোর্টে ভবন নির্মাণে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

লিখিত কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

বছরের শেষে বিশ্বব্যাপী এল নিনোর তাণ্ডবের আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রয়োজনেই বাংলাদেশ! দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারত