হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি কার্যকর করেছে হিজবুল্লাহ-ইসরাইল: রয়টার্স

আমার দেশ অনলাইন

লেবাননের হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সম্মত হওয়া যুদ্ধবিরতি কার্যকর করেছে তারা । রয়টার্সকে দেওয়া বক্তব্যে হিজবুল্লাহর দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে যুদ্ধবিরতি কতটা কার্যকরভাবে বজায় থাকবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

এদিকে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। অঞ্চলটিতে নতুন করে সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে বলে জানা গেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত