হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের কারণে বিশ্ব এক বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত: আরামকো

আমার দেশ অনলাইন

চলমান যুদ্ধের কারণে গত দুই মাসে বিশ্ববাজার প্রায় এক বিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরলেও পুরো ব্যবস্থাকে আগের অবস্থায় ফিরতে সময় লাগবে।

আমিন নাসের বলেন, “আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট—ব্যবস্থার ওপর চাপ থাকলেও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা।”

এর আগে সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১২০ দশমিক ১৩ বিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৩২ দশমিক ৫ বিলিয়ন ডলার), যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৫ শতাংশ বেশি। কোম্পানির ভাষ্য অনুযায়ী, তেল বিক্রি বৃদ্ধি পাওয়ায় এই মুনাফা বেড়েছে।

এসআর

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল