হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩

আমার দেশ অনলাইন

উত্তর ইসরাইলের শহর নাহারিয়াতে একটি প্রজেক্টাইল আঘাত হানলে একটি ভবনে আগুন ধরে যায় এবং অন্তত তিনজন আহত হয় বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আঘাতের পর ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনের কারণে আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল, তারা নাহারিয়াকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছে। ইরান ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এসআর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

দিনাজপুর জেলা কারাগারে সাজার শেষ দিনে কয়েদির মৃত্যু

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি মহানবী (স.)-এর আদর্শে গড়ে তুলতে হবে

পাকুন্দিয়ায় নিজ ঘরে ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

জামিন নামঞ্জুর, কারাগারে বিদিশা

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা