হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের হাইফা নৌঘাঁটিতে আবারো হামলার দাবি হিজবুল্লাহর

আমার দেশ অনলাইন

দক্ষিণ লেবানন থেকে হাইফায় রকেট ছোড়া হয়েছে। ছবি: সংগৃহীত।

ইসরাইলের সামরিক স্থাপনা ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এসব হামলার মধ্যে ইসরাইলের নৌঘাঁটি হাইফারও নাম উল্লেখ করেছে হিজবুল্লাহ। খবর আলজাজিরার

গোষ্ঠীটির প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, তারা উত্তর ইসরাইলের মিসগাভ ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহর মতে, এটি ইসরাইলের একটি লজিস্টিকস ঘাঁটি। তারা জানায়, লেবাননের বিভিন্ন শহর ও জনপদ—বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহরসহ বহু এলাকায় ইসরায়েলি হামলার জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।

আরেকটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা হাইফা নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগেও গতকাল একই লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল গোষ্ঠীটি।

এর আগে হিজবুল্লাহ আরো জানায়, তারা উত্তর ইসরায়েলের শহর নাহারিয়ায় দুটি ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি বলেছে, শহরটির উদ্দেশ্যে আগেই দেওয়া সতর্কবার্তার অংশ হিসেবে এই হামলা করা হয়েছে।

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

ফেনীতে জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সদরপুরের‎ যুবদল সম্পাদক পদ পেতে নান্নুর দৌড়ঝাঁপ, নিক্সন-ঘনিষ্ঠতার অভিযোগ

বিএনপিকে আ.লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

মিঠামইনে উঠানে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি রোধে সরকারের ১৩ দফা পদক্ষেপ

ভালো শিক্ষার্থীর পাশাপাশি ভালো মানুষ হতে হবে: রেল প্রতিমন্ত্রী