হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

আল-জাজিরা

ছবি: রয়টার্স

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত গাজায় ইসরাইলের হামলায় ৭৩ হাজার ৪৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গাজা সরকারি তথ্য কার্যালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা সম্প্রতি এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, নিহতদের এই সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রতি ৩৩ জনের মধ্যে একজন। অন্যদিকে, চলমান এই হামলায় আহত হয়েছে অন্তত ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জন ফিলিস্তিনি। অর্থাৎ, গাজার প্রতি ১৪ জন বাসিন্দার মধ্যে একজন আহত হয়েছে। আহতদের অনেকের শরীরে স্থায়ী বা জীবনের গতিপথ বদলে দেওয়ার মতো মারাত্মক আঘাত দেখা গেছে।

পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০২৫ সালের ১০ অক্টোবরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পরও থেমে থাকেনি ইসরাইলি হামলা। ওই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও গাজায় নতুন করে অন্তত ১ হাজার ৩৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৪ হাজার ৪২৯ জন।

গাজার উত্তর অঞ্চল থেকে শুরু করে গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহ পর্যন্ত পুরো উপত্যকাজুড়ে অবরুদ্ধ সাধারণ ফিলিস্তিনিরা লাগাতার বিমান ও স্থল হামলার শিকার হচ্ছে। সার্বিক পরিস্থিতিতে গাজার মানবিক সংকট চরম আকার ধারণ করেছে।

এএম

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল

প্রথম বিশ্বযুদ্ধ থেকে হুথিদের ঠেকাতে সৌদির পাশে ব্রিটেন

সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা, নিহত ৪

হরমুজে কুয়েতি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা