হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কোনো প্রস্তাবের ভিত্তিতেই সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠাবে না ইরান

আমার দেশ অনলাইন

ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাবের ভিত্তিতেই তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাঠাবে না। একই সঙ্গে এ বিষয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগও নেই বলে কঠোর অবস্থান নিয়েছে তেহরান।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তুরস্কে এক কূটনৈতিক বৈঠকের ফাঁকে দেওয়া বক্তব্যে এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না। খবর আল জাজিরার।

খাতিবজাদেহ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত ও দাবি সামনে এনেছে, যা তেহরানের কাছে অতিরঞ্জিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়েছে।

তিনি আরও ইঙ্গিত দেন, পারমাণবিক ইস্যুতে ওয়াশিংটনের কিছু অবস্থান নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েছে, যা আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

এর ফলে ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় নতুন কোনো অগ্রগতি বা সমঝোতার সম্ভাবনা আপাতত অনিশ্চিতই রয়ে গেল।

এসআর

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ

নির্বাচনে জালিয়াতির প্রমাণ পায়নি কমিশন, সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর জোট

সৌদির রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি