হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিক্ষোভ নিয়ে যা বলছেন ইরান ফেরত ভারতীয়রা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: এনডিটিভি

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে সেখান থেকে দেশে ফিরছেন ভারতীয় নাগরিকেরা। শনিবার রাতে ইরান থেকে ভারতীয়দের বহনকারী প্রথম দুটি বাণিজ্যিক বিমান দিল্লিতে অবতরণ করে। ইরান থেকে ফিরে সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানান ভারতীয়রা। খবর এনডিটিভির।

ইরান থেকে ফিরে আসা একজন মেডিকেল ছাত্রী জানান, তিনি বিক্ষোভের কথা শুনেছেন, কিন্তু নিজের চোখে দেখেননি। ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

কাজের উদ্দেশ্যে ইরানে যাওয়া একজন প্রকৌশলী বলেন, পরিস্থিতি এখন অগের তুলনায় উন্নত হয়েছে। ইন্টারনেট নেটওয়ার্কে সমস্যা ছাড়া আর কোনো অসুবিধার মধ্যে পড়েননি তিনি।

এক মাস ইরানে থেকে ফিরে আসা আরেক ভারতীয় নাগরিক জানান, তিনি গত কয়েক সপ্তাহ ধরেই সমস্যার পড়ছিলেন। তিনি বলেন, ‘আমরা যখন বাইরে যেতাম, তখনই বিক্ষোভকারীরা গাড়ির সামনে আসত। তারা একটু ঝামেলা করত। ইন্টারনেট ছিল না। আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না।’

আরেকজন বলেন, ‘লোকজন চিন্তিত ছিল, কিন্তু এখন তেহরানের পরিস্থিতি স্বাভাবিক। আগুন লেগেছিল; বিক্ষোভ বিপজ্জনক ছিল। তবে সরকারসমর্থকদের তুলনায় বিক্ষোভকারীর সংখ্যা খুবই কম।’ ইরানে ৯ হাজারের বেশি ভারতীয় নাগরিক রয়েছেন।

আরএ

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া