হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্য ইসরাইলে আগুন

আমার দেশ অনলাইন

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সর্বশেষ হামলার পর মধ্য ইসরাইলের একটি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, ইরানের ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্র খোলা এলাকায় গিয়ে পড়ে।

প্রতিরোধের সময় আকাশে ধ্বংস হওয়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরাইলের রামলা শহরে পড়ে একটি স্থানে আগুন লাগায়। দ্রুত সেখানে দমকল ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ৪ জনের কারাদণ্ড

সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

হাসপাতালে অভিযান, দালাল চক্রের ১৭ সদস্য আটক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন খলিলুর রহমান

সিলেটে পরীক্ষা ছাড়াই মেডিকেল সনদ, লাখ টাকা জরিমানা

খুলনায় এক দিনে দুই যুবকের লাশ উদ্ধার

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু