হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, বাহরাইনে গ্রেপ্তার ৫

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বাহরাইন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সংবেদনশীল তথ্য সংগ্রহ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কাছে পাঠাচ্ছিল। খবর আলজাজিরার

সরকারি বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন নাকি ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রশিক্ষণ শিবিরে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই ব্যক্তি এবং অন্য আটকরা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কিছু হোটেলের ছবি ও অবস্থান (কোঅর্ডিনেট) সংগ্রহ করেছিল।

বিবৃতিতে আরো বলা হয়, এসব ছবি ও অবস্থান তথ্য ইরানের রেভল্যুশনারি গার্ডের কাছে পাঠানো হয়েছিল, এর ফলে ওই স্থানগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায় সহায়তা করতে পারত বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার