হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন করদাতাদের অর্থে সমালোচকদের কণ্ঠরোধ করছে ইসরাইল: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরাইলি প্রভাবের অভিযোগ পুনর্ব্যক্ত করে ওয়াশিংটনের বিরুদ্ধে কটাক্ষ করেছেন। তিনি এ সময় আরো অভিযোগ করেন সমালোচকের মুখ বন্ধ করতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করছে ইসরাইল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আমেরিকানদের বিদেশি প্রভাব সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনকে জয়ের কোনো সম্ভাবনা নেই এমন একটি যুদ্ধে জড়াতে ইসরাইলের বিস্তৃত প্রভাব বিস্তারের প্রচারণার বিষয়ে কী বলা হবে?

আরাগচি টাইম ম্যাগাজিনের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে দাবি করা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্র্যাড পারস্কেল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) সমর্থকদের লক্ষ্য করে একটি ইসরায়েলপন্থী কার্যক্রম পরিচালনা করেছেন।

আরাগচি আরো লিখেছেন, এর চেয়েও খারাপ বিষয় হলো: ইসরাইল যেকোনো মার্কিন সমালোচকের মুখ বন্ধ করতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করছে। খুব শীঘ্রই এর সবকিছু ফাঁস হয়ে যাবে।

তবে আরাগচির এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

এমএমআর

দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন হৃদয়

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাৎ, পদ হারালেন ইউপি সদস্য

ঢাবি কোষাগারে এলিট গ্রুপের দুই কোটি টাকার অনুদান

ইন্টারনেট-টিভি থেকে দূরে, ১০ সন্তানও কম—নিউইয়র্কের হাসিদিক ইহুদিদের অজানা জীবন

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার সময় নিয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্রি হচ্ছে নাগরিকের গোপন তথ্য, অনলাইনে জমজমাট ব্যবসা

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান