হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে কমল তেলের দাম

আমার দেশ অনলাইন

বিশ্ববাজারে কমেছে তেলের দাবি। ছবি: সংগৃহীত

জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকলেও মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল রপ্তানি প্রায় যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হওয়ায় কমেছে জ্বালানি তেলের দাম।

এদিকে, চীনের পরিশোধনাগারগুলোতে গত অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পরিমাণ কমেছে। এতে দেশটিতে তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে দাঁড়ায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলবাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজে মাইন বিস্ফোরণের শিকার তেলবাহী ২ ট্যাংকার

আক্রমণের কৌশল পাল্টাল ইরান

ইরান-আফগানিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার

নিজস্ব প্রযুক্তিতে পারমাণবিক ফিউশন চুল্লি নির্মাণ করছে ইরান

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা