হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আকাশসীমা লঙ্ঘন নিয়ে ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আলজাজিরার তথ্য অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ঘটনার পর হাকান ফিদান তার ইরানি সমকক্ষকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এমন ধরনের আকাশসীমা লঙ্ঘন বন্ধ করতে তুরস্ক প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না।

অন্যদিকে, ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাগচি দাবি করেছেন, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয়নি। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এটি দ্বিতীয়বার।

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা