হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জ্বালানি ট্যাংকে হামলার পর বাহরাইনে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ

আমার দেশ অনলাইন

জ্বালানি ট্যাংকে হামলার ঘটনার পর বাহরাইনের কিছু এলাকার বাসিন্দাদের ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। উপসাগরীয় অঞ্চলে বৈশ্বিক জ্বালানি বাজারে বিঘ্ন ঘটাতে ইরান যে অভিযান চালাচ্ছে, তার মধ্যেই বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

মানামা থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মুহাররাক গভর্নরেটের একটি স্থাপনায় থাকা জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয় মুহাররাক এলাকার তিনটি অঞ্চলের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘরে থাকার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জানালা ও বায়ু চলাচলের পথ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। সেখান থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার সম্ভাব্য প্রভাব থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্যই এ সতর্কতা জারি করা হয়েছে।

এসআর

মিডিয়ার নতুন মিত্র নিয়ে বিপাকে বিএনপি

বরখাস্ত কোচ জোনসের অভিযোগ বানোয়াটÑদাবি বাফুফের

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

টিভির পর্দায় পাকিস্তান-ইংল্যান্ডের টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের খেলা

মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে প্রতারণার অভিযোগ

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কাঁঠালিয়ায় গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

জলবায়ু ক্ষতির হিসাব থেকে বাদ যাচ্ছে মানুষের মানসিক ক্ষত

গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন সেনাবাহিনী প্রধান

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, ৪ জনের কারাদণ্ড