হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

আমার দেশ অনলাইন

কাতার আশা করছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করবে এবং এর ফলে বিশ্ববাজারে দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নির্বিঘ্ন থাকবে।

এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই সমঝোতা হরমুজ প্রণালির নৌপথ উন্মুক্ত রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা। এর মাধ্যমে কাতার প্রয়োজনীয় দেশগুলোতে নিয়মিত এলএনজি রপ্তানি অব্যাহত রাখতে পারবে।

তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় কাতারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এই সমঝোতা বাস্তবায়নের পেছনে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কাতার। দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতিতে দেশটি সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

সাতকানিয়ার ইউএনওর সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য

হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কারণ নেই: তেহরান

হরমুজের নিরাপত্তাকে নতুন রূপ দিতে পারে ইরান-পাকিস্তান সংলাপ

জাপানের প্রধানমন্ত্রী ‘ওয়ার্ক ফ্রম হোম’ পছন্দ করেন কেন

আ.লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন ঘোষণা ওমানের

ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

রংপুরে চার হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ দাস

সেই বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট