হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন রণতরী সম্পর্কে ইরানের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সম্পর্কে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর ভুয়া খবর ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড(সেন্টকম)।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর ফার্সিয়ান পেইজে সেন্টকম লিখেছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর “আরও একবার” দাবি করেছে তারা যুদ্ধজাহাজটিকে ‘অকেজো’ করে দিয়েছে।

সেন্টকম লিখেছে, ‘বিষয়টি পরিষ্কার করা যাক, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সমুদ্র থেকে ইরানি আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা অব্যাহত রেখেছে।’

আব্রাহাম লিঙ্কন ছাড়াও মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ বর্তমানে এই অঞ্চলে অবস্থান করছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে আরও সেনা পাঠাচ্ছে।

এর মধ্যে পাঁচ হাজার মেরিন ও নাবিকের সমন্বয়ে একটি “অ্যামফিবিয়াস রেডি গ্রুপ”ও অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: বিবিসি।

কক্সবাজারে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের লাশ উদ্ধার

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়