হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলার কারণে ইরানকে ক্ষমা চাইতে হবে: আজারবাইজান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ড্রোন হামলার ঘটনায় ইরানকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। খবর আলজাজিরার। এক বিবৃতিতে তিনি বলেন, নাখচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলে ড্রোন হামলায় দুইজন আহত হওয়ার পর ইরানকে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতির ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে আলিয়েভ জানান, ঘটনাটি নিয়ে তিনি একটি বৈঠক ডেকেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দর, এর টার্মিনাল ভবন, একটি স্কুলসহ বিভিন্ন স্থানে “কাপুরুষোচিত হামলা” চালানো হয়েছে।

তিনি বলেন, ‘নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের ভূখণ্ডে ইরানের রাষ্ট্রীয় ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা।’

আলিয়েভ এই ঘটনাকে “জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে নিন্দা জানিয়ে বলেন, যারা এ হামলা চালিয়েছে তাদের দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে।

ঘটনার পর আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাকুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে তেহরান এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত

ইরান এখন ‘শক্তিশালী ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র’ হিসেবে স্বীকৃত: পেজেশকিয়ান

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

ইসরাইলি দখলদারত্বের অবসান ছাড়া কিছু মেনে নেব না

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

চলতি মাসেই প্রথম যাত্রীবাহী ট্রেন চালু করছে সংযুক্ত আরব আমিরাত