হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান চালিয়েছে। এতে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘণ্টায় ৩১টি অভিযানে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গত ১২ দিনে ২৯১টি অভিযান চালানো হয়েছে, যার ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণের ব্যাপারে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছে ইরাকি গোষ্ঠীটি।

বিবৃতিতে তারা জানায়, বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের ওপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানি জাতির মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। ইহুদিবাদী এবং আমেরিকানরা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। ইরাক ও সমগ্র অঞ্চলে তাদের বাহিনী এবং ঘাঁটি প্রতিশোধের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। সূত্র: প্রেস টিভি

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪

নাজরান অঞ্চলে জরুরি সতর্কতা জারি করল সৌদি

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিতে চেয়েছিল রাশিয়া