হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে শিগগির দ্বিতীয় দফা আলোচনায় বসবে ইরান

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, শিগগরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরানের অধিকার। তবে আস্থা তৈরিতে সময় লাগবে বলেও মনে করেন আরাগচি। আল জাজিরাকে দেওয়া সাক্ষৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অব্যাহত থাকবে। বোমা হামলা করেও তারা আমাদের সক্ষমতা ধ্বংস করতে পারবে না।’

ইরানের এই শীর্ষ কূটনীতিক জানান, ‘আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। ইরানের পরমাণু ইস্যু কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।’

এর আগে শুক্রবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর আব্বাস আরাগচি বলেন, প্রথম দফার আলোচনা একটি ‘ভালো শুরু’। তিনি সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করে, তাহলে তেহরান ‘এই অঞ্চলে তাদের (মার্কিন) ঘাঁটিতে আক্রমণ করবে’।

সরকারবিরোধী বিক্ষোভে দমন-পীড়নের পর যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে।

গত বছর ইরানের বিরুদ্ধে ইসরাইলের বোমা হামলায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার পর শুক্রবারের আলোচনাই ছিল প্রথম।

যুদ্ধের সময় মার্কিন যুদ্ধবিমান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল।

আরএ

নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি