হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান চুক্তির পর গাজায় নজর দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

ইরান ইস্যু সমাধানের পর যুক্তরাষ্ট্র গাজা পরিস্থিতির দিকে পূর্ণ মনোযোগ দেবে বলে আশা করা হচ্ছে।

আলজাজিরা অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের একজন উচ্চপদস্থ কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কূটনীতিক জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের কাজকে আড়াল করে রেখেছিল।

তবে আগামী কয়েক দিনের মধ্যে ইরানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তি সম্পন্ন হলে ওয়াশিংটন পুনরায় গাজা আলোচনার জন্য চাপ দেবে বলে তিনি ভবিষ্যদ্বাণী করেন।

তিনি আরো বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরাইল যাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে, সে জন্য দেশটির ওপর চাপ বাড়াতে মধ্যস্থতাকারীদের যে দাবি রয়েছে, যুক্তরাষ্ট্র মূলত তার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেবে।

সূত্র: আলজাজিরা

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক