হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সব বিদ্যুৎকেন্দ্রের চারদিকে তরুণদের মানববন্ধন তৈরির আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্রের চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের শাসকরা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে শত শত মানুষকে ‘মানবশৃঙ্খল’ গড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওটির ধারাভাষ্যে বলা হয়, সরকারি আহ্বানে সাড়া দিয়ে কাজেরুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সামনে সাধারণ মানুষ জড়ো হয়ে মানবঢাল হিসেবে অবস্থান নিয়েছেন।

ধারণা করা হচ্ছে, সম্ভাব্য হামলা ঠেকাতে বা প্রতিরোধমূলক প্রতীকী অবস্থান হিসেবে তারা সেখানে জড়ো হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরপরই ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর সামনে সাধারণ মানুষের উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এটি একদিকে জনগণের প্রতিরোধের প্রতীক হতে পারে। অন্যদিকে এ ধরণের হামলার মুখে মানবঢাল হিসেবে বেসামরিক মানুষের ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইনের দৃষ্টিতে বিতর্কিত।

সূত্র: সিবিসি নিউজ

বন্ধু সালমান শাহকে স্মরণ করলো মৌসুমী

ভারত-পাকিস্তানের বহুজাতিক টুর্নামেন্টে যুক্ত হতে পারে বাংলাদেশও

রাঙ্গাবালীতে মাছ ধরার ট্রলারে বজ্রপাত, দুই জেলে নিহত

সংঘাত নয়, সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে মার্কিন ব্যাংকে ইরানের ৯ বিলিয়ন ডলার লেনদেন

‘সরকারি স্থাপনা কী করে নামাজ পড়া হলো’ প্রশ্ন বজরং নেতার

মদনে ৫ বোতল দেশীয় মদসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল পাস না করার আহ্বান জামায়াত এমপির

কেন বিপিএল হচ্ছে না, এ নিয়ে কথা বলা প্রয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদরাসা শিক্ষকদের বদলি, তৃতীয় দফায় নতুন গুগল ফর্ম