হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অবরোধ শুরুর পর সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হুথিদের হামলা

আল-জাজিরা

প্রতীকী ছবি

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, সামুদ্রিক অবরোধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথিদের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, সর্বশেষ হামলায় ‘ওয়াফা’ নামের একটি সৌদি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তার দাবি, হামলাটি ‘নির্ভুলভাবে’ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, এই হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষিত সামুদ্রিক অবরোধ কার্যকর করার অংশ। গত ২২ জুলাই অবরোধ শুরুর পর এ নিয়ে সৌদি আরবের মোট আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

হুথি মুখপাত্র আরো দাবি করেন, একই সময়ে লোহিত সাগর ও আরব সাগরে সৌদি আরবের মোট ২৯টি তেলবাহী ট্যাংকারকে গন্তব্যে যেতে বাধা দেওয়া হয়েছে এবং সেগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

এএম

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৭৩৯১০

ইয়েমেন সংঘাতে সৌদি মিত্রদের জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা

যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্র ও প্রযুক্তি চাইছে ইসরাইল, সামরিক সক্ষমতা আরো বাড়ানোর প্রস্তুতি

ইরাকে বিচারের মুখোমুখি হচ্ছেন ফরাসি আইএস সন্দেহভাজনরা

নতুন করে নিরাপত্তার চাপে সৌদি, মক্কা চুক্তির প্রথম পরীক্ষা শুরু

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, সামরিক সংঘাত মারাত্মক রূপ নেওয়ার শঙ্কা

গাজায় ৭০০ তাঁবুতে পাঠদান চলছে ৫ লাখ শিক্ষার্থীর

ইরানের শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না: গালিবাফ

নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যাকারী সেনার দণ্ড মওকুফ করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

হুথিদের ঠেকাতে ইয়েমেন সংঘাতে জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র