হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতি স্বীকার নয়, অধিকার চায় ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে ইরানের দেওয়া পাল্টা জবাব ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা ছিল মূলত ‘ট্রাম্পের লোভের কাছে ইরানের নতি স্বীকার’।

সোমবার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আইআরআইবি এই মন্তব্য করে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের দেওয়া পাল্টা জবাবে 'ইরানি জাতির মৌলিক অধিকারের' ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, তেহরানের সাম্প্রতিক প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত অর্থ ও সম্পদ ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

সূত্র: আলজাজিরা

এএম

হরমুজে ৯ দিনে ১১ তেলবাহী জাহাজে আগুন, দাবি ইরানের

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

আলোচনা ভেঙে যায়নি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় শেষে দোহা ছাড়ল ইরানি দল

অক্টোবরজুড়ে পশ্চিম তীরে ৩ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইলিরা

গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে অনুভূতিহীন হয়ে পড়েছে বিশ্ব: ইরান

ইসরাইলের রাজনৈতিক গতিপথ বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ আরব জোটের

সৌদিতে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি

সবচেয়ে খারাপ পরিস্থিতির শঙ্কায় সতর্ক অবস্থানে উপসাগরীয় দেশগুলো

টানা ১০ দিনের ধ্বংসযজ্ঞ শেষে হেবরন ছাড়ল ইসরাইলি বাহিনী

নতুন যুদ্ধের শঙ্কা বাড়ছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা নেই ইরানের