হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে আবারও তদন্তের দাবি করবিনের

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। ফাইল ছবি

যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন ‘গণহত্যায় ব্রিটেনের অংশীদারত্ব’ নিয়ে একটি স্বাধীন গণতদন্তের দাবি জানিয়ে কমন্স সভায় আবারও একটি বিল উত্থাপন করেছেন।

গতকাল সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর তার সমালোচনা করে করবিন বলেন, ‘কিয়ার স্টারমার বিদায় নিয়েছেন, তবে আমাদের সময়ের সবচেয়ে বড় অপরাধে তার সরকার যে ভূমিকা পালন করেছে, তা আমরা কখনো ভুলব না।’

ব্রিটিশ এই আইনপ্রণেতা গত বছর প্রথম এই বিল উত্থাপন করেছিলেন। সেই বিলে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে যুক্তরাজ্যের সম্পৃক্ততা নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছিল। এর মধ্যে ইসরাইলে অস্ত্র সরবরাহ, ব্রিটিশ গোয়েন্দা বিমানের ব্যবহার এবং রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ঘাঁটি ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

তবে স্টারমারের সরকার বিলটির দ্বিতীয় পাঠের সময় তা প্রত্যাখ্যান করে। এর পর জেরেমি করবিন গাজা ইস্যুতে দুই দিনব্যাপী একটি ট্রাইব্যুনালের আয়োজন করেছিলেন। সেই ট্রাইব্যুনালে ফিলিস্তিনি নাগরিক, চিকিৎসক, সাহায্যকর্মী এবং আইনি বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল।

সূত্র: আলজাজিরা

এএম

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী