হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরাইলি বসতি স্থাপনকারীদের তাণ্ডব

আমার দেশ অনলাইন

ইসরাইলি পুলিশের কড়া পাহারায় পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ঐতিহাসিক আল-আকসা মসজিদে জোরপূর্বক প্রবেশ করেছে একদল ইসরাইলি বসতি স্থাপনকারী।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা 'ওয়াফা' জানিয়েছে, বসতি স্থাপনকারীরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে তালমুদীয় (ধর্মীয়) আচার-অনুষ্ঠান সম্পন্ন করে।

আল-আকসা মসজিদ প্রাঙ্গণটি পূর্ব জেরুজালেমের একটি মালভূমিতে অবস্থিত। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের সময় ইসরাইল এই এলাকা দখল করে নেয় এবং পরবর্তীতে নিজেদের অন্তর্ভুক্ত করে। তবে ইসরাইলের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশই স্বীকৃতি দেয়নি।

বিশ্বের মুসলিমদের কাছে এই প্রাঙ্গণ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে সমাদৃত, যেখানে রয়েছে আল-আকসা মসজিদ এবং সপ্তম শতাব্দীর ঐতিহাসিক 'ডোম অব দ্য রক' (কুব্বাত আস-সাখরা)। মুসলিম বিশ্বাস অনুযায়ী, এই স্থান থেকেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজে গমন করেছিলেন।

সূত্র: আলজাজিরা

এসআর

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ