হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংলাপ মানে আত্মসমর্পণ নয়: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংলাপ বা আলোচনার অর্থ কখনোই আত্মসমর্পণ নয়। তিনি স্পষ্টভাবে জানান, ইরান চাপের মুখে নতি স্বীকার করবে না। খবর সিএনএনের।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, “আমরা শত্রুর সামনে কখনো মাথা নত করব না, এবং যদি সংলাপ বা আলোচনার কথা ওঠে, তার মানে আত্মসমর্পণ বা পিছু হটা নয়।” তিনি আরও যোগ করেন, আলোচনার মূল উদ্দেশ্য হলো ইরানি জাতির অধিকার রক্ষা করা এবং জাতীয় স্বার্থকে দৃঢ়ভাবে সমুন্নত রাখা।

এদিকে ইরানের সংসদের নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই বলেছেন, “সময় আমেরিকার বিরুদ্ধে যাচ্ছে” এবং যুক্তরাষ্ট্রের উচিত “চোরাবালিতে আরও গভীরে না যাওয়া”। তিনি ইঙ্গিত দেন যে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

অন্যদিকে সংসদের ডেপুটি স্পিকার নিকশাদ বলেছেন, যুক্তরাষ্ট্র “একটি শক্তিশালী ইরানের বিরুদ্ধে নিজেদের ভাগ্য পরীক্ষা করছে” এবং এর পরিণতি তাদের মেনে নিতে হবে।

প্রতিবেদনে বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে সীমিতভাবে সাড়া দিয়েছে, যা পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো হয়। পাকিস্তানের মাধ্যমে পাঠানো ওই বার্তায় রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, প্রস্তাবিত কাঠামোর ভিত্তিতে আলোচনার এই পর্যায় মূলত এই অঞ্চলে যুদ্ধবিরতি ও সংঘাত নিরসনের ওপর কেন্দ্রীভূত হবে। তবে আলোচনার বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

খার্গ দ্বীপের কাছে তেল ছড়িয়ে পড়ার খবর নাকচ করলো ইরান

নৌ অবরোধের সময় ৫৮ জাহাজ ফেরানোর দাবি যুক্তরাষ্ট্রের

পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাবের জবাব দিল ইরান

শত্রু যুদ্ধজাহাজ মোকাবিলায় হরমুজে ‘ডলফিন’ মোতায়েন করল ইরান

মোজতবা খামেনির সঙ্গে খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সাক্ষাৎ

ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে সেই হামলার কথা স্মরণ করল ইরান

শত্রুদের জন্য ‘বিস্ময়’ অপেক্ষা করছে: ইরান

শত্রু মোকাবিলায় নতুন নির্দেশনা ইরানের সর্বোচ্চ নেতার

যুদ্ধের কারণে বিশ্ব এক বিলিয়ন ব্যারেল তেল থেকে বঞ্চিত: আরামকো

কাতার উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাত