হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪ সামরিক নৌকায় হুথিদের হামলা

আমার দেশ অনলাইন

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরে আল-মাখা উপকূলের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং এর সঙ্গে থাকা চারটি সামরিক নৌকায় হামলা চালিয়েছে।

বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানিয়েছেন, তাদের বাহিনী লোহিত সাগরের আল-মাখা উপকূলে সৌদি আরবের একটি সামরিক জাহাজ এবং সেটিকে পাহারা দেওয়া চারটি সামরিক নৌকাকে লক্ষ্যবস্তু করেছে।

সারি বলেন, এই হামলাটি বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়েছে এবং আঘাতগুলো ছিল সঠিক ও নিখুঁত।

মুখপাত্র জানান, এ হামলার ফলে সামরিক জাহাজটিতে সম্পূর্ণরূপে আগুন ধরে যায়, এর সঙ্গে থাকা কয়েকটি নৌকা ডুবে যায় এবং বাকি নৌকাগুলোতে আগুন ধরে যায়।

ইয়াহিয়া সারি আরও বলেন, ‘ইয়েমেনি সশস্ত্র বাহিনী সৌদি বাহিনীর সমস্ত তৎপরতা ও নজরদারি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থল বা সমুদ্রে এই বাহিনীর যেকোনো ধরনের চলাচল ও অবস্থানকে লক্ষ্যবস্তু করবে।’

তিনি বলেন, সশস্ত্র বাহিনী ‘অবরোধের জবাবে অবরোধ’ সমীকরণ বাস্তবায়ন অব্যাহত রাখবে এবং সৌদি বাহিনীর অবস্থান ও সমাবেশ যেখানেই থাকুক না কেন সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

নানা আয়োজনে পালিত হলো বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ১০

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অপ্রতিরোধ্য গতি, ক্রেতা থেকে নির্মাতা

বাঁশখালীতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ

হত্যার উদ্দেশ্যে আঘাত: পাঁচজনের বিরুদ্ধে আম্মারের মামলা

সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

‘বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরোধ, বসতবাড়িতে ফিরতে ‘আতঙ্কিত’ ফিলিস্তিনি-আমেরিকান