হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের ফটোসাংবাদিক হেইডি লেভিনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার রামাল্লার কাছে আবু ফালাহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

৬৩ বছর বয়সী হেইডি লেভিন অধিকৃত পশ্চিম তীরে কাজ করছিলেন। বসতি স্থাপনকারীদের হামলায় তিনি আহত হন।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তার উরুতে তাজা গুলি লেগেছে। এ ছাড়া আরও দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল থেকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর আশপাশের বিভিন্ন এলাকায় জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এসব হামলার সময় ইসরাইলি বাহিনী তাদের সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের আকাশপথ, বেড়েছে ভাড়া ও ভোগান্তি

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইলকে চীনের কড়া বার্তা