হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যস্থতা আলোচনার জন্য তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত থামাতে মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। ইরানি বার্তা সংস্থা মেহর নিউজের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য মঙ্গলবার সকালেই ইসলামাবাদ ছেড়ে তেহরানের উদ্দেশে রওনা দেন তিনি। তেহরানে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

এর আগে গত মাসে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ইসলামাবাদ সফর করেছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনি।

গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সংঘাত বন্ধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে কাতারকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল পাকিস্তান।

নিখোঁজের দুইদিন পর নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আট মাসে ইমরান খানের সঙ্গে স্ত্রীর প্রথম দেখা, কথা হলো ৩৫ মিনিট

ফেসবুকের নতুন রিচ নীতিতে বদলে যাচ্ছে কনটেন্টের হিসাব

৭৩ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি পেলেন হবিগঞ্জের জেমি

চাকরি বিধি লঙ্ঘনের দায়ে বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও ৭০ অনুচ্ছেদ নিয়ে আদেশের বিরুদ্ধে আপিল

মহাসড়কে নামছে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

ইরান যুদ্ধে বদলেছে আঞ্চলিক নিরাপত্তা সমীকরণ: আরাগচি

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

একের পর এক সংকটে বাড়তি চাপে মার্কিন নৌবাহিনী