হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছেন ট্রাম্প’

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল- জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের ফাঁদেই পড়ছেন বলে জানিয়েছে ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রব ম্যালিও।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে কতজন ইরানি নেতাকে হত্যা করেছে কিংবা ইরানের কতটি যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে-সেসব গণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নিজের সাফল্য পরিমাপ করেন, তখন তিনি আসলে একটি ‘ভুল পরিমাপক’ ব্যবহার করছেন।

তার মতে, ট্রাম্প মূলত ভিয়েতনাম যুদ্ধের ফাঁদেই পড়ছেন।

আল জাজিরার উপস্থাপক স্টিভ ক্লেমনসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক এই মার্কিন বিশেষ দূত বলেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ‘এমন একটি সমঝোতা বা চুক্তি, যা আমাদের মূল স্বার্থের পাশাপাশি তাদের (ইরান) মূল স্বার্থকেও সম্মান জানাবে।’

এই ধরনের কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কতটা -তা হিসাব করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের চেয়ে মনস্তাত্ত্বিকরা বেশি কার্যকর হতে পারেন বলে মন্তব্য করেন ম্যালি।ৎ

তিনি বলেন, ‘এটি আসলে সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিকতার ওপর।’

সূত্র: আলজাজিরা

এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বোচাগঞ্জে মিনহাজের তরমুজ চাষে সাফল্য

১০ ভুক্তভোগীর অভিযোগ, তবুও অধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়ান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

নাইটগার্ডের মতো পৌরসভাকে পাহারা দিয়ে রেখেছি: পৌর নির্বাহী কর্মকর্তা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

যে ফুলের খুশবুতে জাহান মাতোয়ারা