হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুর্নীতি মামলায় নেতানিয়াহুর সাক্ষ্য স্থগিত করল জেরুজালেম আদালত

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলায় চলতি সপ্তাহের নির্ধারিত সাক্ষ্য বাতিল করেছে জেরুজালেমের একটি আদালত। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নেতানিয়াহুর আইনজীবী তার সাক্ষ্য বাতিলের আবেদনে “নিরাপত্তা ও কূটনৈতিক” কারণ উল্লেখ করেছেন বলে জানা গেছে।

বর্তমানে মামলাটি তার নিজের সাক্ষ্যের জেরা পর্যায়ে রয়েছে। ২০১৯ সাল থেকে তিনটি দুর্নীতির অভিযোগে এই বিচার প্রক্রিয়া চলছে।

এটি নতুন কোনো ঘটনা নয়; এর আগেও একাধিকবার তার আদালতে হাজিরা স্থগিত করা হয়েছে। বিভিন্ন সময় ইসরাইলের গাজা, লেবানন ও ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এবং সংঘাতের ঘটনাকে কারণ দেখিয়ে এসব বিলম্ব ঘটানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ এই সিদ্ধান্ত বিচার প্রক্রিয়ায় আরও বিলম্ব যোগ করল বলে মনে করা হচ্ছে।

এসআর

যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না: ইরান

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত